ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

কলসকাঠিতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
কলসকাঠিতে কোরআন প্রতিযোগিতা  অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বাকেরগঞ্জের  কলসকাঠি ইউনিয়নের ইসলামী যুব সমাজ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন  প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কোরআন প্রতিযোগিতার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপত্বিতে ও সদস্য সচিব হাফেজ মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
কলসকাঠি  ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার   অনুষ্ঠানে  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলসকাঠি  ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল। প্রতিবছর   ন্যায় কলসকাঠির ইসলামী যুবসমাজ 
পোস্টার সাটানো,  লিফলেট বিতরণ ও ফেসবুক প্রচার প্রচারণার মাধ্যমে  শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে ৪২ প্রতিযোগী  ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। ২০ শে রমজান কলসকাঠি ইউনিয়ন পরিষদের সামনে  অনুষ্ঠিত ফাইনালে দুইটি ক্যাটাগরির ছয়টি গ্রুপে ১৮ জন বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। 
যুব সমাজের এই উদ্যেগকে প্রশংসায় ভাসিয়েছেন ইউনিয়নবাসী তারা বলেছেন রমজানে সত্যি এই আয়োজন প্রশংসনীয়। 
অনুষ্ঠানের প্রধান আলোচক আরিফুল করিম দুলাল  বলেন ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন  যুগ্ন আহবায়ক  মোহাম্মদ মাওলানা শামীম,সহ সদস্য সচিব মাওলানা মোঃ শাহজালাল, সদস্য মোঃ আলাউদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স