ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : Mar 11, 2026 ইং
সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে ‍বুধবার (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সংসদের প্রথম এ অধিবেশন আহ্বান করেছেন।

এদিকে এ অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের নবম তলায় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুরুতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপর আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। তারপর সুপ্রস্তাব আসবে, তার ওপর আলোচনা হবে।

এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদীয় কয়েকটি কমিটি নির্বাচিত হয়।

আগামী ১৫ মার্চ আরও একটি অধিবেশন হয়ে ঈদের পর পর্যন্ত বিরতি হতে পারে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ