ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

  • প্রকাশের সময় : Mar 15, 2026 ইং
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, তিনি এখন আর সিংগেল নন, বরং ‘এনগেজড’। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। 

তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

পূজা তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে তিনি বলেন, আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।

উল্লেখ্য, পূজা চেরি বর্তমানে তার ক্যারিয়ারের আট বছর পার করছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটির প্রচারণার মাঝেই নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ