ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

প্রকাশ্যে এল সোনম পুত্রের ছবি

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
প্রকাশ্যে এল সোনম পুত্রের ছবি ছবির ক্যাপশন: সোনম কাপুর ।
1768459961horizontal2.png

বসন্তের তপ্ত দুপুরে কাপুর ও আহুজা পরিবারে যেন বয়ে গেল এক পশলা শীতল হাওয়া। ঘর আলো করে এলো নতুন অতিথি। আবারও মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড ডিভা সোনম কাপুর। গত ২৯ মার্চ দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অনিল-কন্যা সোনম কাপুর।

বলিউডে এখন চলছে 'প্রাইভেসি' ট্রেন্ড । আনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাট, অধিকাংশ তারকা মা-বাবাই নবজাতকের মুখ কিংবা ছবি আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু সোনম হাঁটলেন একদম উল্টো পথে। রাখঢাক না করে জন্মের পরপরই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন পরিবারের নতুন সদস্যের ছবি।

সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন সোনম কাপুরের বোন রেহা কাপুর। ছবিতে দেখা যাচ্ছে, নরম তোয়ালেতে মোড়ানো একরত্তি এক প্রাণ, যার মাথায় ঘন কালো চুলের ছটা। মাসি রেহা একদৃষ্টে তাকিয়ে আছেন সেই মায়াবী মুখের দিকে।আর ছবির ক্যাপশনে রেহা লিখেছেন, ‘তুমিই তো তোমার মা সোনমের মতো একজন ভালো মনের মানুষের চালিকাশক্তি।

এদিকে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ যেন কিছুতেই লুকোতে পারছেন না সোনম। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে অত্যন্ত আনন্দের সঙ্গে সোনম লিখেছেন, ‘আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্র সন্তানের মা-বাবা হলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। তার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।‘



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ