ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব

  • প্রকাশের সময় : May 10, 2026 ইং
গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে উত্তাল হয়ে উঠল বলিউড। পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানির রসায়ন দেখার জন্য যখন মুখিয়ে আছেন ভক্তরা, ঠিক তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে , এই সিনেমার কিছু ‘অন্তরঙ্গ দৃশ্য’ নাকি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। তবে চুপ থাকার পাত্রী নন কিয়ারাও, নিজের পেশাদারিত্ব নিয়ে ওঠা এমন গুঞ্জনে এবার রীতিমতো ক্ষোভ ঝাড়লেন পর্দার ‘প্রীতি’, এমনকি তার কড়া জবাবে এখন থমথমে পুরো বি-টাউন।

জানা যায়, ছড়িয়ে পড়া সেই খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে কিয়ারা লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্কের শুরু। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। অনেকের প্রশ্ন ছিল, ছবিতে নারীর ভূমিকা কি কেবল শরীরের মাঝেই সীমাবদ্ধ? এমনকি সিনেমার পরিচালক একজন নারী হওয়ার পরেও এমন খোলামেলা দৃশ্য কেন রাখা হলো, তা নিয়ে শুরু হয় সমালোচনা।

যদিও বিতর্কের মুখেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বক্তব্যে জানিয়েছেন, টিজার দেখে তার ধারণা এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে।

গীতু মোহন দাসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করেছেন হুমা কুরেশী, নয়নতারা, অক্ষয় অবেরয় সহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

ad300