ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল

  • প্রকাশের সময় : Jun 24, 2026 ইং
গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল ছবির ক্যাপশন: গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল।ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজের সন্তান।ম্যাচ উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার জনপ্রিয় এই গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেক দর্শক ও ফুটবলপ্রেমী বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ, শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার ছেলে। এতে নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের এই স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন।ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে তার দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং নিজের সংগীতজীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসার টিকিয়ে রাখতে যে কৌশলের কথা বললেন রাশমিকা মান্দানা

সংসার টিকিয়ে রাখতে যে কৌশলের কথা বললেন রাশমিকা মান্দানা

ad300