ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

১১ বছর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কারিনা-সালমান

  • প্রকাশের সময় : May 6, 2026 ইং
১১ বছর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কারিনা-সালমান ছবির ক্যাপশন: বলিউড তারকা সালমান খান ও কারিনা কাপুর। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত নির্মাতা জুটি রাজ এবং ডিকে-র পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি বিগ বাজেটের একটি প্রোজেক্ট। যেটি ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।বিশ্বস্ত একটি সূত্র বলছে, সিনেমাটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে। এ সিনেমায় অভিনয়ের জন্য সালমান ও কারিনা দুজনেই মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি সম্পন্ন হয়নি।শোনা যাচ্ছে, সালমান খান নিজেও নতুন সিনেমাটি নিয়ে ব্যক্তিগতভাবে কারিনার সঙ্গে কথা বলেছেন। যা সিনেমা নির্মাণের প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে।
 
 
বলিউডে জুটি বেধে একসঙ্গে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন সালমান ও কারিনা। তাদের ব্যবসা সফল সিনেমার মধ্যে রয়েছে ‘কিউ কি’, ‘বডিগার্ড’, ‘ম্যায় অর মিসেস খান্না’ ইত্যাদি। সর্বশেষ ২০১৫ সালে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় একসঙ্গে দেখা যায় এ জুটিকে।
 
 
বর্তমানে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। অন্যদিকে মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানের সঙ্গে ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার ‘দায়রা’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন কারিনা কাপুর খান। 

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স