ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

  • প্রকাশের সময় : Apr 11, 2026 ইং
রাহুলের মৃত্যুর শোক বুকে নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png


প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন দিন তিনেকের মতো বাকি রয়েছে সিরিজটির শুটিং। ১০ ১১ ও ১৩ এপ্রিল শুটিং হবে। ১০ এপ্রিল শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। বাকি দিনের শুটিংয়ে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির শুটিং হচ্ছে।

সিরিজটির শুটিং শুরুর কথা নিশ্চিত করেছেন পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন তিনি শটে আছেন।

সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই গড়ে উঠেছে গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায় চৌধুরী ও আয়ুশ দাস প্রমুখ। তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

ধারাবাহিক নাটকের আউটডোর শুটিংয়ে দিন দুয়েকের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মার্চ সমুদ্রের পাড়ে শুটিং করতে গিয়ে হঠাৎ জলে পড়ে যান রাহুল ও শ্বেতা মিশ্র। নায়িকাকে উদ্ধার করা সম্ভব হলেও খুঁজে পাওয়া যায়নি রাহুলকে এবং জলে তলিয়ে যান অভিনেতা।

বেশ কিছুটা সময় পরে অভিনেতাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৩০ মার্চ বিকেল সাড়ে ৫টার কিছু পরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ad300