ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম ছবির ক্যাপশন: পাওলি দাম। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা।

সিরিজ মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পাওলি। এসব ছবিতে দেখা গেছে ‘দ্য রেভলিউশনারিজ’-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য। অভিনেত্রীর নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ‘দ্য রেভলিউশনারিজ’ সিরিজটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।
এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজের মূল গল্প। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ারের চরিত্রে।

ঐতিহাসিক সময়ের আবহে পাওলির নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: দ্য ওয়াল


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ