ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

চলচ্চিত্র উৎসব

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
চলচ্চিত্র উৎসব ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রতিবছরের মতো এবারও লালগালিচায় তারকাদের ঝলমলে উপস্থিতি, বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের প্রিমিয়ার এবং সম্মানজনক পুরস্কারকে ঘিরে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের নামকরা নির্মাতাদের পাশাপাশি নতুন প্রতিভাবান চলচ্চিত্রকারদের কাজও প্রদর্শিত হবে এবারের উৎসবে।

উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্র স্বর্ণপাম বা ‘পাম দ’অর’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও থাকবে ‘আঁ সার্তে রিগা’, ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ এবং বিশেষ প্রদর্শনীর মতো নানা আয়োজন।চলচ্চিত্রবোদ্ধাদের মতে, এটি শুধু একটি উৎসব নয়, এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখান থেকেই অনেক চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি ও বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা লাভ করে।এবারের আসর ঘিরেও ইতোমধ্যে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। আগামী কয়েকদিন ধরে এই আয়োজন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র।

গত কয়েক বছরে কানে বড় হলিউডি সিনেমার প্রিমিয়ার ছিল অন্যতম আকর্ষণ। কিন্তু এবার বড় কোনো মার্কিন স্টুডিও তাদের ব্লকবাস্টার নিয়ে হাজির হচ্ছে না। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক প্রচারণায় ঝুঁকে পড়া, খরচ কমানো এবং কানের কঠোর সমালোচকদের ভয়—এই তিন কারণেই হলিউড এবার অনেকটা দূরে থেকেছে।সিনেমার উৎসব হলেও এবারের কানে ফুটবলও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে।এরিক কাঁতোয়াঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘কাঁতোয়াঁ’ যেমন থাকছে, তেমনি আছে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই বিতর্কিত ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে তথ্যচিত্র ‘দ্য ম্যাচ’। সেখানে উঠে আসবে ডিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের গল্পও।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল

হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল

ad300