ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন অভিনেত্রী

  • প্রকাশের সময় : Apr 20, 2026 ইং
তৃতীয় সন্তানের মা হতে চলেছেন মার্কিন অভিনেত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

হলিউডের অন্যতম মেধাবী ও আবেদনময়ী অভিনেত্রী নাতালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। গত কয়েকদিন ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই ভক্তদের এই সুখবর দিয়েছেন।

মার্কিন গণমাধ্যমের একান্ত এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই তারকা তার তৃতীয় সন্তানের আগমনের কথা নিশ্চিত করেছেন। এটি তার বর্তমান সঙ্গী ও ফরাসি মিউজিক প্রডিউসার টাঙ্গুই ডেস্টাবলের প্রথম সন্তান।

নিজের মাতৃত্বের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাতালি আবেগাপ্লুত হয়ে বলেন,’টাঙ্গুই এবং আমি খুবই উত্তেজিত। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি জানি এটি একটি বিশাল সৌভাগ্য এবং একটি অলৌকিক ঘটনা।‘

তিনি আরও জানান যে, একজন ফার্টিলিটি ডাক্তারের সন্তান হিসেবে বড় হওয়ায় তিনি জানেন গর্ভধারণ করা কতটা কঠিন হতে পারে, তাই এই অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত সম্মানের সাথে দেখছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে ১১ বছরের সংসার জীবনের ইতি টানার পর নাতালির জীবনে আসে নতুন বসন্ত। ২০২৫ সালের মার্চ মাসে প্রথম জানা যায় ফরাসি সংগীতশিল্পী টাঙ্গুই ডেস্টাবলের সাথে তার প্রেমের কথা। তারপর থেকেই প্যারিসে অনেকটা নিভৃতে সময় কাটাচ্ছিলেন এই যুগল। তবে এই সন্তানের আগমনের খবর তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

এদিকে মা হতে চললেও নাতালির ক্যারিয়ার কিন্তু থেমে নেই। ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে তার আলোচিত ডার্ক কমেডি সিনেমা ‘দ্য গ্যালারিস্ট’, যেখানে তিনি জেনা ওরটেগা এবং স্টার্লিং কে. ব্রাউনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিটি পরিচালনা করছেন ক্যাথি ইয়ান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স