ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ট্রলারদের কড়া জবাব সামান্থার

  • প্রকাশের সময় : Feb 24, 2026 ইং
ট্রলারদের কড়া জবাব সামান্থার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দেড় দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বিশেষ করে ‘পুষ্পা’ সিনেমায় আইটেম গানে তার নাচ দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। জনপ্রিয়তার পাশাপাশি খ্যাতি ও সম্পদেরও মালিক হয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। তবে মুদ্রার এপিঠ-ওপিঠের মতোই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার পাশাপাশি তাকে প্রায়ই নেতিবাচক মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়। এবার সেই ট্রলারদের কড়া জবাব দিলেন অভিনেত্রী।


সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন সামান্থা। সেখানে এক ভক্ত জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ভালো ও খারাপ মন্তব্যের প্রতি তার প্রতিক্রিয়া কেমন? জবাবে স্পষ্ট ভাষায় সামান্থা বলেন, “প্রশংসা কিংবা ট্রল কোনোটিই আমাকে নাড়া দেয় না।


 কিন্তু আপনি যদি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসেন, তবে আমি আপনাকে ব্লক করব। যেমন আমি আমার ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক হওয়া মানে এই নয় যে, আপনি আমাকে আক্রান্ত করেছেন। এর মানে আপনাকে এখানে স্বাগত জানাতে পারছি না।”

নাগা চৈতন্যর সঙ্গে সংসার ভাঙার পর বেশ কঠিন সময় পার করেছেন সামান্থা। বিবাহবিচ্ছেদের মানসিক যন্ত্রণার মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে সব সংকট ও বাধা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। গত ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেছেন তিনি। নতুন সংসারে দারুণ সময় পার করছেন এই তারকা জুটি।



ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়েও পুরোদমে ব্যস্ত সামান্থা। নন্দিনী রেড্ডি পরিচালিত তেলেগু ভাষার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ দেখা যাবে তাকে। এই সিনেমায় সামান্থা হাজির হবেন দুই রূপে—একটি অ্যাকশনধর্মী, অন্যটি গৃহবধূর ভূমিকায়। প্রকাশিত টিজারে শাড়ি পরে দুষ্কৃতকারীদের সঙ্গে তাকে লড়াই করতে দেখা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ