ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

মাতৃত্বকালীন ছবি শেয়ার করে আলোচনায় সামান্থা

  • প্রকাশের সময় : Nov 10, 2026 ইং
মাতৃত্বকালীন ছবি শেয়ার করে আলোচনায় সামান্থা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা অভিনয় নিয়ে নয়, মাতৃত্বকালীন একটি ছবি ঘিরে ভক্তদের নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে প্রচলিত জমকালো মাতৃত্বকালীন ফটোশুটের ধারায় ভিন্নতা এনেছেন তিনি।

ছবিতে দেখা যায়, লাল প্রিন্টের কুর্তা ও সাদা ট্রাউজার পরা সামান্থা সোফায় কুশনের ওপর হেলান দিয়ে আরাম করছেন। চোখে সানগ্লাস, দুই হাত রাখা বেবি বাম্পের ওপর। ছবিটির সঙ্গে মজার ছলে তিনি লিখেছেন, ‘এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট হিসেবে ধরে নিন।’

সামান্থা ও স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সন্তানের আগমন উপলক্ষে রাজের প্রস্তুতির ঝলকও সম্প্রতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একটি ভিডিওতে দেখা যায়, হবু সন্তানের জন্য বেবি মনিটরের স্ট্যান্ড তৈরি করছেন রাজ।

গর্ভাবস্থায় নিজের শরীরচর্চার অভিজ্ঞতাও নিয়মিত তুলে ধরছেন সামান্থা। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে গর্ভাবস্থার প্রথম মাসে স্কোয়াট করার দৃশ্যের সঙ্গে নবম মাসের একই ব্যায়ামের দৃশ্য জুড়ে দিয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘শেষ ধাপ।

এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সামান্থা। তিনি জানান, ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার ‘থাসাদিয়া’ গানের শুটিংয়ের সময় প্রথম জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা।

সামান্থা বলেন, ‘আমি তখন থাসাদিয়া গানের শুটিং করছিলাম। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি মাত্রই জেনেছিলাম। এরপরও আমাকে নাচের দৃশ্য করতে হয়েছে। তখন কিছুটা অসুস্থতাও বোধ করছিলাম। সবকিছু যেন একসঙ্গে মিলে গিয়েছিল। আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। সবাই বলে, সন্তান জীবনের পুরোটা বদলে দেয়। আমার মনে হয়, সেই পরিবর্তনের জন্য আমি প্রস্তুত।’

যেভাবে শুরু সামান্থা-রাজের প্রেম: ২০২১ সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় মৌসুমে প্রথম একসঙ্গে কাজ করেন সামান্থা ও রাজ নিদিমোরু। পরে ২০২৪ সালে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে আবারও একসঙ্গে কাজ করেন তারা। এতে সামান্থার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় তাদের। পরে ২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটোরের ঈশা যোগা সেন্টারে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

সামান্থার হাতে নতুন কাজ: সামান্থাকে সর্বশেষ দেখা গেছে ২০২৬ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’-এ। সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি। এ ছাড়া নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স