ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা

  • প্রকাশের সময় : Sep 24, 2026 ইং
মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মানেই ভক্তদের মাঝে আলাদা উন্মাদনা। পেশাগত ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে কাটানোর বেশ কিছু ছবি রোববার (২০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে তার অগণিত অনুসারীর। রোদোজ্জ্বল দিনে সৈকতের বালুবেলায় হালকা হলুদ রঙের পোশাকে তাকে হেঁটে বেড়াতে দেখা গেছে।

ছবিগুলোতে তার রিল্যাক্সড মেজাজ স্পষ্ট ফুটে উঠেছে। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং কখনো মাথায় টুপি পরা এই লুকের সঙ্গে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মালদ্বীপের ফারি দ্বীপপুঞ্জের উত্তর মালে অ্যাটলে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট পাতিনা মালদ্বীপকে ছবিগুলোর লোকেশন হিসেবে ট্যাগ করেছেন এই তারকা। তার এই লুক ও চারপাশের দৃশ্য ভক্তদের মধ্যে প্রশংস কুড়াচ্ছে।

ছুটির খবরের বাইরে কাজের জগতেও আলোচনায় রয়েছেন নয়নতারা। তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘হাই’ সিনেমায়। বিষ্ণু এদাভান পরিচালিত এই রোমান্টিক কমেডি চলচ্চিত্রে দেবায়ানি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কাভিন।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ছবিটি গতানুগতিক ধারার বাইরে খুব নতুন কিছু না হলেও এর নাটকীয় মোড় ও জটিলতা দর্শকদের বিনোদন দিয়েছে। ময়িল ও দেবায়ানি নামের সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্রের জীবন এবং বিশৃঙ্খলা ও মিথ্যার জালের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্পই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স