ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির ভালোবাসায় সিক্ত পূর্ণিমা

  • প্রকাশের সময় : Jun 25, 2026 ইং
মেসির ভালোবাসায় সিক্ত পূর্ণিমা ছবির ক্যাপশন: মেসির ভালোবাসায় সিক্ত পূর্ণিমা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের কোটি কোটি মানুষের মতো ফুটবল উন্মাদনায় মেতেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করে পূর্ণিমা জানালেন তার দীর্ঘদিনের ফুটবল-ভালোবাসার কথা। 

বর্তমানে কাজের সূত্রে পূর্ণিমাকে কোথাও দেখা যাচ্ছে না। মাঝে কিছু দিন উপস্থাপনার কাজ করলেও এখন কোথাও নেই তিনি। আর সিনেমায় সর্বশেষ তাকে দেখা গেছে বছর কয়েক আগে, ফেরদৌসের বিপরীতে। তবে তার অভিনীত একাধিক সিনেমার কাজ স্থগিত আছে। অফুরন্ত সময়ে বিশ্বকাপ নিয়ে মেতে আছেন অভিনেত্রী।শৈশব থেকেই আর্জেন্টিনার খেলা দেখে বড় হয়েছেন পূর্ণিমা। তবে সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন নতুন রঙ পেয়েছে মেসির অসাধারণ নৈপুণ্য ও ব্যক্তিত্বে। পূর্ণিমা বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনার খেলা দেখি। তবে মেসির কারণে দলটার প্রতি ভালোবাসা আরও বেড়েছে।

একজন খেলোয়াড়কে ঘিরে জন্ম নেওয়া মুগ্ধতা কীভাবে একটি পুরো দলের প্রতি অকৃত্রিম সমর্থনে রূপ নেয়, পূর্ণিমার অনুভূতিতে যেন তারই প্রতিফলন। ফুটবল তার কাছে শুধু ৯০ মিনিটের লড়াই নয়; এটি আনন্দ, প্রত্যাশা ও হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অনির্বচনীয় টান। পোস্টে প্রকাশিত ছবিগুলোও সেই আবেগেরই নীরব ভাষ্য। 

কোথাও রেস্তোরাঁয় বসে টেলিভিশনের পর্দায় প্রিয় দলের খেলা দেখছেন তিনি, আবার কোথাও কেক ও ফুল নিয়ে বিজয়ের আনন্দ শেয়ার করে নিচ্ছেন নিজের মতো করে। যেন একান্ত ব্যক্তিগত উদ্যাপনে রঙ ছড়িয়েছে ফুটবল।

আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর প্রকাশিত এ পোস্ট দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তারকার ঝলমলে পরিচয়ের আড়ালেও যে একজন সাধারণ ফুটবলপ্রেমী বাস করেন, পূর্ণিমার এ আবেগঘন প্রকাশ যেন সেটিই আবার মনে করিয়ে দিল। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন মেসি, যার পায়ের জাদু আজও কোটি হৃদয়ের মতো ছুঁয়ে যায় পূর্ণিমার মনকেও।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ad300