ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

‘মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন...’

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
‘মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন...’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ঢালিউড অভিনেতা ওমর সানির একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে তার মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ সমালোচনা করছেন, কেউ আবার ব্যঙ্গ-বিদ্রূপ করে পোস্ট ও মন্তব্য করছেন।

এ আলোচনায় যোগ দিয়েছেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

জয়ের পোস্ট দেওয়ার পর সেটি ঘিরে শুরু হয় মন্তব্যের ঝড়। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হতে থাকে। অনেকেই ওমর সানির বক্তব্যের সমালোচনা করে নিজেদের মতামত প্রকাশ করেন।বেলী খন্দকার নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘চাবুকের খেয়ে এতদিন মাথা ঠিক ছিল, এখন আর ঠিক নাই। তাই নতুন করে আবার মারতে হবে।’ শামীমা ইসলাম লিখেছেন, ‘চাবুক মারা অনেক দিন হয় না, তাই উল্টাপাল্টা বলা শুরু করছে।’ তার মন্তব্যেও অনেক নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।শুধু এই দুই মন্তব্যই নয়, জয়ের পোস্টে বহু নেটিজেন ওমর সানির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। কেউ পুরোনো বাংলা সিনেমায় মৌসুমী ও ওমর সানির বিভিন্ন দৃশ্যের ছবি শেয়ার করছেন, আবার কেউ সেই দৃশ্যের সঙ্গে বর্তমান বিতর্কের মিল খুঁজে রসিকতা করছেন।এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি রসাত্মক পোস্ট করে নতুন করে আলোচনায় আসেন। তিনি চিত্রনায়ক ওমর সানীকে ট্যাগ করে লেখেন, আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স