ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন ছবির ক্যাপশন: তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। ৩ সদস্যের এই নির্বাচন কমিশন পরবর্তী পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করবে।

আজ বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচন কমিশন প্রকাশ করে। বোর্ড জানায়, তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন— প্রধান নির্বাচন কমিশনার এহসানুল করিম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।বিসিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচনে কারচুপি ও অনিয়ম এবং বিশ্বকাপে খেলতে যেতে না পারাসহ নানা ঘটনায় এই বোর্ড ভেঙে দেয় এনএসসি। বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।


    নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

    কমেন্ট বক্স