ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

‘স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

  • প্রকাশের সময় : Jun 21, 2026 ইং
‘স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি ছবির ক্যাপশন: ফতার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুন ও চিত্রনায়িকা ববি। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
শুক্রবার (১৯ জুন) রাতে গুলশানের একটি ফ্ল্যাটে বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা একটি গোপন সুড়ঙ্গে আত্মগোপনে ছিলেন ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুন। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর শনিবার (২০ জুন) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।মামলায় বাশারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানীর গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) গুলশান থানা পুলিশ গ্রেফতার করলে এ ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার হয়েছেন।ওই খবরে রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। জানান, বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ভিউ বাণিজ্য ও নায়িকার সম্মানহানি করতে এমনটা করা হয়েছে বলে একটি কুচক্রী মহলকে দায়ী করেন ববি।সময়ের পাঠকের জন্য চিত্রনায়িকা ববির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
 
শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার  সম্মানহানি করতেই একটি  
কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।
 
আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনবো।প্রসঙ্গত, চিত্রনায়িকা ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমায়। এ সিনেমায় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মুন্না খান।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ad300