ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

  • প্রকাশের সময় : Jun 17, 2026 ইং
আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে অভিশাপ কেটেছে আর্জেন্টিনার। ইতিহাস বলে, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে প্রথম ম্যাচে বরাবরই পরাজিত থাকে দলটি। তবে ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাস মুছে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে আর্জেন্টিনা।

ইতিহাস অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনা। এর আগে যতবারই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে। ১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর ১৯৮২ সালে শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়।এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরেও (১৯৯০ ফিফা বিশ্বকাপ) প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আলবিসেলেস্তেরা। এমনকি ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রার প্রথম ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার আর তেমনটি হয়নি।দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে পুরোনো বিব্রতকর ইতিহাস মুছে ফেললো লিওনেল মেসি বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স