ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকেই সামনে নিয়ে এগোতে হবে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, আমাদের ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ তৈরি করেছে— বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা অত্যন্ত জরুরি।তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলব।এ সময় তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করে বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচার চালানো হচ্ছে। যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।ভোটের গুরুত্বের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন প্রতি ৫ বছরে একবারই হয়। ভোট একটি আমানত; এটাকে নষ্ট বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। আমরা সেই ব্যক্তিকে ভোট দেব যিনি ভোটের মর্যাদা সঠিকভাবে রক্ষা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।সভায় জেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ