ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

ভয়াবহ মবের শিকার হয়েছিলেন রাবিনা ট্যান্ডন

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
ভয়াবহ মবের শিকার হয়েছিলেন রাবিনা ট্যান্ডন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

রাবিনা জানান, ২০২৪ সালে তার মুম্বইয়ের বান্দ্রার বাড়ির বাইরে প্রায় ৩০ জন উত্তেজিত জনতার একটি দল জড় হয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার গাড়ি নাকি এক নারীকে ধাক্কা মেরেছে।


অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শ পর্যন্ত করেনি। এক সাক্ষাৎকারে রাবিনা জানান, আসলে টাকা আদায়ের একটি পরিকল্পনা ছিল। পরিকল্পনা মাফিক তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছিল।
অভিনেত্রীর দাবি, ওই দলটি ইচ্ছাকৃত ভাবে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এবং পরিস্থিতি উত্তপ্ত করে অর্থ আদায় করতে চেয়েছিল।

সেই সময়ে রাবিনার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে ছিলেন তাদের সন্তানেরা। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই রাবিনাই সামনে এসে দাঁড়ান। তিনি জানান, তার দীর্ঘদিনের চালককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। তাই তিনি নিজেই বাইরে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন।
 
অভিনেত্রীর কথায়, “আমি বাইরে বেরোতেই প্রায় ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে। তারা আমার চালককে মারধর করতে শুরু করে। আমি তাকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাই। এর পর এক জন ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দিই।”তিনি আরও জানান, পরিস্থিতি এতটাই ভয়ংকর ছিল যে তার ফোনও কেড়ে নেয়া হয়, যাতে তিনি পুলিশ ডাকতে না পারেন। বান্দ্রার মতো অভিজাত এলাকাতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী।

তবে ঘটনার পর মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানায়, রাবিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ছিল। সেখানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ নেই।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স