ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর ঘটনাপ্রবাহে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

তিথি জানিয়েছেন, তিনি ইতোমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার এবং পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় এই জিডি করেছেন। তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য দেওয়ার পাশাপাশি হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি জানিয়েছেন, এই পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ ইতোমধ্যে তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিথি। দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন, তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে আদালতের মাধ্যমেই তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন এই অভিনেত্রী।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ