ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া ছবির ক্যাপশন: করমর্দন করছেন শি ও কিম। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন চীনের সঙ্গে ‘সংগ্রামী ঐক্য’, পারস্পরিক সমর্থন ও সংহতি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) পিয়ংইয়ংয়ে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

ওয়াং হুনিং তিন দিনের সফরে উত্তর কোরিয়ায় গেছেন। এ সফর দুই দেশের মধ্যে ১৯৬১ সালে স্বাক্ষরিত বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। চুক্তিটিতে প্রতিরক্ষা সহযোগিতার বিধানও রয়েছে।

বৈঠকে জো ইয়ং ওন বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংগ্রামী ঐক্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি। তিনি দুই দেশের রাজনৈতিক দল ও সরকারের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।চীনের রাজনৈতিক নেতৃত্বের চতুর্থ শীর্ষ ব্যক্তি ওয়াং হুনিং বলেন, দুই দেশের মধ্যকার এই চুক্তি রক্তের বিনিময়ে গড়ে ওঠা বন্ধুত্বকে আরও সুসংহত করার আইনি ভিত্তি তৈরি করেছে।

বৈঠকে দুই দেশ অর্থনীতি, সংস্কৃতি এবং অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা করে।

উল্লেখ্য, চলতি বছর এটি চীনের কোনো শীর্ষ পর্যায়ের নেতার তৃতীয় উত্তর কোরিয়া সফর। এর আগে গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এপ্রিল মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও পিয়ংইয়ং সফর করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ