ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : Apr 28, 2026 ইং
যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : ফাইল
1768459961horizontal2.png

রাত পোহালেই যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই একদিনের সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, এদিন সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হবেন এবং যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বিমানবন্দরে তাকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানাবেন।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে একই এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

পরবর্তীকালে তিনি যশোর সার্কিট হাউসে অবস্থান করবেন এবং যশোর মেডিকেল কলেজ পরিদর্শন করবেন। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিকেলে যশোর ঈদগাহ ময়দানে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দিনব্যাপী এই কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার সফর শেষ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে কাজ করছে। পাশাপাশি সফরের বিভিন্ন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত কাভারেজ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু

প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু

ad300