ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি কঙ্গোতে ইবোলার ভয়াবহ অবস্থা, মৃত্যু ৮৮ এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

‘দাই দাই’র টিজার প্রকাশ্যে, বিশ্বকাপের উন্মাদনা বাড়ালেন শাকিরা

  • প্রকাশের সময় : May 9, 2026 ইং
‘দাই দাই’র টিজার প্রকাশ্যে, বিশ্বকাপের উন্মাদনা বাড়ালেন শাকিরা ছবির ক্যাপশন: ‘দাই দাই’র টিজারে শাকিরা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
শুক্রবার (৮ মে) আয়োজক সংস্থার পক্ষ থেকে নেটদুনিয়ায় প্রকাশ করা হয় ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সংয়ের প্রথম ঝলক। এরপরই মূল গানটি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ।‘দাই দাই’ গানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল সংগীতে কণ্ঠ দিয়েছেন শাকিরা। সর্বপ্রথম ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’তে কণ্ঠ দেন গায়িকা। গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেলে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘লা লা লা’ গান দিয়ে দর্শক মাতান তিনি।এরপর দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে ২০২৬ সালে এবার ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’ নিয়ে হাজির হলেন শাকিরা। এবারের থিম সংয়ে গায়িকার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। দুই দেশের ভিন্ন সংস্কৃতিকে একই বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য ও বৈশ্বিক ঐক্যে তুলে ধরতে দুই দেশের শিল্পীকে একমঞ্চে এনেছেন আয়োজকরা।

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বের ৪৮টি দলের ফুটবল নিয়ে লড়াকু আসরের উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’। 

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ