ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি : রিয়া

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি : রিয়া ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নানা ঝড় বয়ে গেছে রিয়া চক্রবর্তীর ওপর দিয়ে। আইনি জটিলতা কড়া সমালোচনা আর মাদক মামলায় এক মাসের কারাবাস সব মিলিয়ে জীবনের এক চরম কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তবুও সেই ঝড় যেন ওলটপালট করে দিয়েছে তার ভেতরের পৃথিবীকে।


এবার নিজেই জানালেন কোথাও যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। আর এই উপলব্ধি থেকেই জীবন নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন রিয়া যা দেখে বেশ উদ্বেগে পড়েছেন তার ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেন রিয়া।

সেখানে নিজের ভেতরের টানাপোড়েন প্রকাশ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আমি নিজেকে খুব মিস করছি। অনবরত কোলাহল মোবাইল স্ক্রল করা এসব যেন জীবনে খুব কঠিন হয়ে উঠেছে। জীবন থেকে এমনটা আমি একদমই প্রত্যাশা করিনি। কোনো একটা মুহূর্তে জীবন্তভাবে বাঁচার অনুভূতি যেন দিন দিন বিরল হয়ে উঠছে।


ভার্চুয়াল জগতের এই কৃত্রিমতা আর কোলাহল থেকে মুক্তি পেতে চান রিয়া। নিজের মানসিক শান্তি ও বাস্তবতার কাছাকাছি ফিরতে ক্ষণিকের বিরতি চেয়েছেন তিনি। পোস্টে অভিনেত্রী আরও লেখেন ‘তাই কিছু সময়ের জন্য আমি একটু থমকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু গভীর শ্বাস নিতে চাই এবং আশপাশে যা কিছু বাস্তব ও খাঁটি সেগুলোর সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি করতে চাই।’

আপাতত আর ক্যামেরাবন্দি মুহূর্তে মন দিতে চান না এই বলিউড তারকা। ফ্রেমের বন্দিদশা কাটিয়ে জীবনের প্রতিটা মুহূর্তকে সরাসরি অনুভব করতে চান তিনি। আর সে কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কয়েক দিনের জন্য পুরোপুরি বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়া। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি দ্রুতই আবার সবার মাঝে ফিরে আসার আশ্বাসও দিয়েছেন। তবুও প্রিয় অভিনেত্রীর এমন বিষাদগ্রস্ত পোস্ট দেখে বেশ চিন্তিত তার ভক্তরা।


প্রসঙ্গত দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘চ্যাপ্টার ২’ নামে নিজের একটি টক শো শুরু করেছিলেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছিল। তবে নতুন করে কাজের ছন্দে ফেরার মাঝেই নিজেকে খোঁজার এই নতুন জার্নি শুরু করলেন রিয়া।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

‘সংসদে এক পরিবারের দুজন সদস্য নয়’

ad300