ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

খেলা বন্ধ, ১২০ রানে এগিয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : May 11, 2026 ইং
খেলা বন্ধ, ১২০ রানে এগিয়ে বাংলাদেশ ছবির ক্যাপশন: বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

মিরপুর টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। লাঞ্চ বিরতির পর বৃষ্টির দাপটে কোনো বলই আর মাঠে গড়ায়নি। সবাই ফিরে গেছেন সাজঘরে। মাঠ থেকে পাওয়া সর্বশেষ খবর, বৃষ্টি থেমেছে। তবে দীর্ঘ বৃষ্টির কারণে পানি জমে গেছে স্টেডিয়ামের নানা জায়গায়। মাঠ শুকিয়ে খেলা শুরু করতে তাই কিছুটা সময় লাগবেই।

বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম বেশিক্ষণ টেকেননি। ২৬ বলে ৫ রান করে দলের ১৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন জয়। সাদমান থামেন দলের ২৩ রানের মাথাতে, ২২ বলে করেছেন ১০ রান।

দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নামেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে পরিস্থিতি সামলেছেন দুজন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট, বের করেছেন রান। স্ট্রাইক রোটেট করে দলের রানের চাকা সচল রেখেছেন। শুরুর ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠেছে বাংলাদেশ।লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি মুমিনুল এবং শান্ত। দুজনের দারুণ বোঝাপড়ায় এগিয়েছে বাংলাদেশের ইনিংস। সাবলীল ব্যাটিংয়ে দৃষ্টিনন্দন সব শট খেলেছেন দুজন। দলের বোর্ডে তুলেছেন রান। আর উইকেট হারায়নি বাংলাদেশ।

২ উইকেট হারিয়ে রান নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা। লিড এখন রানের। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী।


    নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ