ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বিশ্বকাপের ২৯ দিন আগে জোড়া গোলে মেসির বার্তা

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
বিশ্বকাপের ২৯ দিন আগে জোড়া গোলে মেসির বার্তা ছবির ক্যাপশন: লিওনেল মেসি। ছবি : এক্স
1768459961horizontal2.png

আর মাত্র ২৯ দিন পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। তার আগে নিজেদের সর্বশেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন খেলোয়াড়রা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। শিরোপা ধরে রাখতে নিজেকে প্রস্তুত করছেন এলএম টেন।

তার ইঙ্গিতটা এবার আমেরিকান মেজর লিগ সকারেও (এমএলএস) দিয়ে রাখলেন লিওনেল মেসি। নিজের সর্বশেষ ম্যাচে দ্রুততম সময়ে ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়ার পর এবার জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের এই মহাতারকা। এফসি সিনসিনাতির মাঠে ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় তুলে নিল তার দল ইন্টার মায়ামি।

আজ বৃহস্পতিবারের (১৪ মে) ম্যাচে মেসি চাইলে হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা দেয় এমএলএস কর্তৃপক্ষ। ফলে অল্পের জন্য ৬১তম ক্যারিয়ার হ্যাটট্রিক হাতছাড়া হয় বিশ্বকাপজয়ী এই তারকার।চলতি মৌসুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। টপ স্কোরারের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি।

টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা সফরকারীরা ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিনসিনাতি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।

ম্যাচে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ২৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচার গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত শটে আবার সমতা ফেরান মেসি।

৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর সেট-পিস পরিস্থিতিতে জার্মান বারতেরামে গোল করে দলকে এগিয়ে দেন।

শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড করা হয়। এখন পর্যন্ত এমএলএসের নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে মেসির গোল ৬১টি, সঙ্গে রয়েছে ৪২টি অ্যাসিস্ট।


    নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

    কমেন্ট বক্স