ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

ভূমিধস জয় পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তাকাইচি

  • প্রকাশের সময় : Feb 16, 2026 ইং
ভূমিধস জয় পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তাকাইচি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগাম নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রাথমিক ফল অনুযায়ী, ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির জোট পেয়েছে ৩৫২টি আসন। এর মধ্যে এলডিপি একাই পেয়েছে ৩১৬ আসন, যা একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে।দলীয় প্রধান হওয়ার মাত্র চার মাস পরই জনসমর্থন যাচাই করতে আগাম নির্বাচন ডাকেন তাকাইচি। তার আগে দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে আগের দুই প্রধানমন্ত্রীর সময় দলটি জনপ্রিয়তা হারিয়েছিল। তবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।জাপান ইনোভেশন পার্টি জোটের অংশ হিসেবে প্রায় ৩৬টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো মিলিয়ে পেয়েছে ১১৩টি আসন। ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে তাকাইচি তার রক্ষণশীল নীতি বাস্তবায়নে আরও শক্ত অবস্থানে থাকবেন।এই জয়ে বিশ্বনেতারাও তাকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে জনপ্রিয় নেতা বলে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ফলকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।তুষারপাতের মধ্যেও ভোট দিতে বের হন জাপানের মানুষ। পরিবহন ব্যবস্থা ব্যাহত হলেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তরুণ ভোটারদের সমর্থন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা তাকাইচির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।তাকাইচি অভিবাসন নীতি কঠোর করা, কর ও ব্যয়নীতি পরিবর্তন এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, কর কমানো ও ব্যয় বাড়ানোর পরিকল্পনা জাপানের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। তার এই বড় জয় দেশের রাজনীতি ও অর্থনীতিতে নতুন দিক নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ