ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

মালদ্বীপে রান্নায় মজেছেন বলিউড অভিনেত্রী

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
মালদ্বীপে রান্নায় মজেছেন বলিউড অভিনেত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

টেলিভিশনজগতের জনপ্রিয় মুখ হিনা খান বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। ভ্রমণের নানা মুহূর্ত তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় তিনি যেখানে অবস্থান করছেন সেখানকার এক শেফের কাছ থেকে রান্না শেখার ক্লাস নিচ্ছেন। ভিডিওতে হিনাকে বিভিন্ন ধরনের সবজি গরম লোহার প্লেটে দিয়ে রান্না করতে দেখা যায়। শেফের টুপি পরে তিনি নিজেই সেই সবজি নেড়েচেড়ে রান্না করছেন।

ভিডিওটি পোস্ট করে ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ খ্যাত এই অভিনেত্রী সরাসরি লেখেন কী রান্না হচ্ছে হাহাহা শেফ দেদের সঙ্গে কুকিং ক্লাস ধন্যবাদ শেফ। নতুন এই অভিজ্ঞতা বেশ হাস্যোজ্জ্বলভাবেই উপভোগ করতে দেখা গেছে হিনাকে।

সম্প্রতি ঈদ উপলক্ষে প্রস্তুতির কিছু ঝলকও শেয়ার করেছেন হিনা। উৎসবের পোশাক ও সাজসজ্জার ছবি পোস্ট করার পাশাপাশি তিনি জানান তার মেহেদিতে একটি বিশেষ বিষয় যুক্ত করেছেন। ‘বিগ বস’-এর এই সাবেক প্রতিযোগী তার স্বামী রকি জয়সওয়ালের নাম উর্দুতে মেহেদির নকশায় অন্তর্ভুক্ত করেছেন। ঈদ প্রস্তুতি ক্যাপশনে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার সাজিয়ে ঈদের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরেক সেট ছবিতে তার হাত ও পায়ে করা মেহেদির নকশার বিস্তারিত দেখা যায়। সেখানে নিজের ও রকির নামের উর্দু আদ্যক্ষরও ফুটে উঠেছে। মেহেদি রাঙানো হাত দেখিয়ে তোলা একটি ছবিতে হিনা লেখেন মেহেদি রেডি জয়ন্ত জয়সওয়াল ও হিনা শুধু একটি নুকতা আমাদের উর্দু আদ্যক্ষর। রকি জয়সওয়ালও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সেই পোস্ট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন আমার ভালোবাসা দারুণ লেগেছে।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স