ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

গ্ল্যামারাস লুকে চমকে দিলেন মিম

  • প্রকাশের সময় : Feb 8, 2026 ইং
গ্ল্যামারাস লুকে চমকে দিলেন মিম ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে বরাবরের মতো দর্শক-ভক্তদের মুগ্ধ করেন ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। কিছুদিন আগেই বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন মিম; যেখানে নিজেকে ফের মেলে ধরেছেন এক গ্ল্যামারাস লুকে। 



রোববার দুপুরে সেই ছবি প্রকাশের সঙ্গে বেশ সাড়া ফেলে মিমের ভক্তমহলে। বিশেষ করে নায়িকার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি তার আভিজাত্য নজর কাড়ে ভক্তদের।


ছবিগুলোতে মিমকে দেখা যায়, একটি আকর্ষণীয় সিকুইন গাউনে ধরা দিয়েছেন নায়িকা। স্লিভলেস এই লং গাউনটিতে ফুটে ওঠে এক আবেদনময়ী রূপ। পোশাকের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন পান্নার দুল। আর খোলা চুলে এনেছেন ওয়েভি বা ঢেউ খেলানো লুক। মেকআপে ছিল স্নিগ্ধতা, চোখের চাহনিতে ছিল আত্মবিশ্বাস। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘সফট লুক, স্ট্রং এনার্জি’।



মিমের এই লুক দেখে নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসা করেন, মন্তব্য ঘর ভরে যায় ভালোবাসা ও প্রশংসায়।


বর্তমানে বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘মালিক’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 



অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। ‘মালিক’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ফের বড় আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধছেন এই নায়িকা। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার কাজ চলছে। 




নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ