ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি কঙ্গোতে ইবোলার ভয়াবহ অবস্থা, মৃত্যু ৮৮ এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

বাজেট ১০০ মিলিয়ন ডলার, ৩৭.৫ মিলিয়ন নিলেন তিন তারকা, ২০ বছর পরে কার কত বাড়ল

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
বাজেট ১০০ মিলিয়ন ডলার, ৩৭.৫ মিলিয়ন নিলেন তিন তারকা, ২০ বছর পরে কার কত বাড়ল ছবির ক্যাপশন: মেরিল স্ট্রিপ। ছবি: এএফপি
1768459961horizontal2.png
দুই দশক পর আবারও ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ দিয়ে ফিরেছেন হলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। মজার বিষয় হলো, সিনেমার জন্য প্রত্যেকেই সমান পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬০ কোটি টাকার বেশি। তিন তারকার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা ছবিটির ১০০ মিলিয়ন ডলারের বাজেটের বড় একটি অংশ।যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে কিংবদন্তি ফ্যাশন সম্পাদক মিরান্ডা প্রিস্টলি চরিত্রে ফিরতে মেরিল স্ট্রিপকে প্রথমে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়। পরে আলোচনার মাধ্যমে তিনি সহশিল্পী অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্টের জন্যও একই পারিশ্রমিক নিশ্চিত করেন। হলিউডে এ ধরনের সমান আর্থিক চুক্তিকে বলা হয় ফেভার্ড নেশনস ডিল।

এর ফলে অ্যান্ড্রিয়া স্যাকস চরিত্রে অ্যান হ্যাথাওয়ে ও এমিলি চার্লটন চরিত্রে এমিলি ব্লান্টও সমপরিমাণ অর্থ পাচ্ছেন। শুধু নির্ধারিত পারিশ্রমিকই নয়, ছবিটির বক্স অফিস সাফল্যের ওপর ভিত্তি করে অতিরিক্ত বোনাসও পাবেন তাঁরা।

এদিকে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী আয় করেছিল ৩২৬ মিলিয়ন ডলার। সে সময় মেরিল স্ট্রিপ পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৫ মিলিয়ন ডলার, আর অ্যান হ্যাথাওয়ের পারিশ্রমিক ছিল ১ মিলিয়ন ডলার। আরেক অভিনেত্রী এমিলি ব্লান্ট নিয়েছিলেন ৫ লাখ ডলার।মে মাসের শুরুতে মুক্তি পাওয়া ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা-২’ ইতিমধ্যে বিশ্বজুড়ে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এই ধারা অব্যাহত থাকলে প্রত্যেক অভিনেত্রীর লভ্যাংশ মোট আয় ২০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে জানিয়েছে ভ্যারাইটি।

সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফ্র্যাঙ্কেল ও চিত্রনাট্য লিখেছেন অ্যালিন ব্রশ ম্যাককেনা। এই পারিশ্রমিক নিয়ে ভ্যারাইটি লিখেছে, পর্দায় মিরান্ডা প্রিস্টলি যতটা কঠোর, বাস্তবে সহশিল্পীদের মর্যাদা রক্ষায় ততটাই উদার মেরিল স্ট্রিপ। তাঁর উদ্যোগেই দুই সহ অভিনেত্রীও পেয়েছেন সমান পারিশ্রমিক—যা হলিউডে পেশাদার সৌহার্দ্যের একটি উজ্জ্বল উদাহরণ।
ভ্যারাইটি অবলম্বনে

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স