১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড কুইন আলিয়া ভাট।
উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে।শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি। হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য।
কান সৈকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার আত্মবিশ্বাস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।চলচ্চিত্রবোদ্ধাদের মতে, এটি শুধু একটি উৎসব নয়, এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখান থেকেই অনেক চলচ্চিত্র আন্তর্জাতিক স্বীকৃতি ও বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা লাভ করে।
এবারের আসর ঘিরেও ইতোমধ্যে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। আগামী কয়েকদিন ধরে এই আয়োজন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র।
নিউজ ডেস্ক: