ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল ইরান

  • প্রকাশের সময় : Mar 29, 2026 ইং
যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিল ইরান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

এবার যুদ্ধ বন্ধে নতুন এক শর্ত জুড়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ভালো অবস্থানে রয়েছে বলেও দাবি করেছে তেহরান। নতুন শর্তে ইরান অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হবে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে ইরান। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে।

শর্তটি পূরণ করা হলে, ইরান টোল থেকে বছরে কয়েক শ কোটি ডলার আয় করতে পারবে। ফলে দেশটির অনেক অর্থনৈতিক সংকট মিটে যাবে।

ব্লুমবার্গ ইকোনমিকসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা, তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে।’

তবে ইরানের এ শর্ত যুক্তরাষ্ট্র মানবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাশাপাশি তিনি হুঁশিয়ার করে বলেছেন, ‘অবৈধ ও বিপজ্জনক’ কাজ করলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘ দিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। এবারের যুদ্ধেও সেটি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে ইরান। ফলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়েছে। আর এ সুযোগটিই দাবি আদায়ের হাতিয়ার বানাতে মরিয়া তেহরান।

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যে এই হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। জেজিন সড়কে সাংবাদিকদের স্পষ্টভাবে চিহ্নিত প্রেস ভেহিকেল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। আল মায়াদিন জানিয়েছে, চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র ওই গাড়িতে আঘাত হানে।

হামলায় অন্যান্য সাংবাদিকরাও আহত হয়েছেন। একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলায় একজন প্যারামেডিক নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা খাতে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে অনেকে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দক্ষিণ লেবাননে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300