ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • প্রকাশের সময় : Mar 30, 2026 ইং
চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এদিন বিশ্রাম শেষে পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শহরে নিজ বাসভবনে যাবেন তিনি। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রি যাপন করবেন। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স