ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

পূজাকে নিয়ে নয়া গুঞ্জন

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
পূজাকে নিয়ে নয়া গুঞ্জন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব চিত্রনায়িকা পূজা চেরি। তবে এবার তাকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে, গত বছরের শেষদিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। পূজার ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের শেষদিকে পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রী কিংবা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একইসঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সেই সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে পূজার ব্যক্তিগত জীবন। তবে যার সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে, তার পরিচয় কিংবা সম্পর্কের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ হয়নি। শোবিজ অঙ্গনের অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই নীরব রয়েছেন পূজা। অভিনয় জীবনে নিয়মিত আলোচনায় থাকলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন তিনি। এদিকে, পূজা চেরির বাগদান কিংবা সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় নিয়ে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ