ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন

  • প্রকাশের সময় : Oct 28, 2026 ইং
নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে বড় পর্দায় নতুন সিনেমা আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব জল্পনাকল্পনা পেছনে ফেলে সামনে এসেছে নতুন খবর। পরিচালক ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কলকাতায় চুপিসারে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী। মুক্তির আগে তার উপস্থিতি দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ তারা।

এটি হতে যাচ্ছে মেহজাবীনের ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

চলতি মাসের শুরুতে প্রযোজক শাহরিয়ার শাকিলের একটি ফেসবুক পোস্ট ঘিরে গুঞ্জন শুরু হয়। নিশো ও মেহজাবীনের সঙ্গে ওই ছবি প্রকাশের পর শোনা যায়, ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তারা। তবে নতুন এই খবরের পর প্রশ্ন উঠেছে, তবে কি পিছিয়ে গেল ‘পুলসিরাত’?

এ বিষয়ে নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, চুক্তির বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে অনেক কিছু আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয়।

শুরু থেকেই ‘খলনায়ক’ সিনেমাটি নিয়ে কড়া গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ