ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

  • প্রকাশের সময় : Jun 21, 2026 ইং
অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। সব অনিশ্চয়তা পেছনে ফেলে তিনি রোববার সেখানে পৌঁছান। প্রথম দফার আলোচনাতেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ তুলতে পারেন তিনি।

সুইজারল্যান্ডে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আমরা আশা করছি পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হবে এবং লেবানন যুদ্ধবিরতি নিয়েও ইতিবাচক ফল পাওয়া যাবে।

তিনি জানান, কয়েক দিন ধরে আলোচনা চলতে পারে।তবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানের কারণে আলোচনায় নতুন জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

এক মুখপাত্রের বরাতে জানা যায়, ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে সুইজারল্যান্ডের এমেন বিমান ঘাঁটিতে পৌঁছান।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার জন্য ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে শনিবার ইরানের আইআরজিসি দাবি করে, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

উভয় পক্ষ পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত একটি অন্তর্বর্তী চুক্তিকে এগিয়ে নিতে চায়। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওই চুক্তিতে স্বাক্ষর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইআরজিসি অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রতিশ্রুতির লঙ্ঘন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, আলোচনার শুরুতেই লেবানন ও হরমুজ প্রণালির প্রসঙ্গ উঠবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ