ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

আনসার সদস্যদের তৎপরতায় জাতীয় হৃদরোগ হাসপাতালে দালাল আটক

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
আনসার সদস্যদের তৎপরতায় জাতীয় হৃদরোগ হাসপাতালে দালাল আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png


রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। বহির্বিভাগের সামনে থেকে প্রাইভেট ক্লিনিকে রোগী পাচারের চেষ্টাকালে রিপন কাজী নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনায় আনসার টহল দলের পিসি মো: আমিনুল হক, এপিসি মো: জহিরুল ইসলাম ও আনসার মোঃ অনিক শেখ সক্রিয় ভূমিকা পালন করেন। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে রোগী পাচার করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ।

আটক দালালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার বাহিনীর এ পেশাদারিত্ব সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

সরকারি হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ঘটনা তারই একটি দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স