ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

'আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে', ভিনিসিয়ুসের বান্ধবীর পোস্ট

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
'আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে', ভিনিসিয়ুসের বান্ধবীর পোস্ট ছবির ক্যাপশন: বান্ধবীর ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: স্পোর্টস প্রেসফটো
1768459961horizontal2.png

ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকা। সম্প্রতি তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রুজেরিও কামিলো রামোস স্ত্রীসহ ব্রাজিলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও স্তম্ভিত প্রকাশ করেছেন ফনসেকা।

স্থানীয় গণমাধ্যম 'রোতা ভের্দে গোইয়াস'-এর প্রতিবেদনের বরাতে গোলডটকম জানিয়েছে, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জরুরি সেবা বিভাগের একজন চিকিৎসক মোটরসাইকেলে থাকা নিরাপত্তারক্ষী রুজেরিওর তাৎক্ষণিক মৃত্যু নিশ্চিত করেন। অন্যদিকে তার স্ত্রী পাউলা রেজিনাকে হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) অবস্থায় পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করলেও পরবর্তীতে তিনিও না ফেরার দেশে চলে যান।

এই দুর্ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের 'মাদ্রিং' সার্কিটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফনসেকা। পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিরাপত্তারক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, নিহতদের পরিবারের সবাইকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর হয়নি। তাই তিনি খবরটি প্রকাশ করতে কিছুটা দেরি করেছেন।

ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় ভিনিসিয়ুসের সঙ্গী লেখেন, ‘আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম। এতক্ষণ কিছু পোস্ট করিনি কারণ আমরা চেয়েছিলাম খবরটি যেন আগে পরিবারের সব সদস্য জানতে পারেন। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না, আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।

নিরাপত্তারক্ষীকে শ্রদ্ধা জানিয়ে ফনসেকা আরও লেখেন, ‘আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।’

প্রয়াত দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। হেলোইস নামের সেই শিশুকন্যার পাশে দাঁড়িয়ে ফনসেকা বলেন, শিশুটির অভিভাবক হিসেবে তিনি দেখভাল করবেন। তাঁদের পরিবার সবসময় পরিশেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ফনসেকা।

সূত্র: গোলডটকম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ