ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে

  • প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও আচরণকে বেশি গুরুত্ব দেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তার প্রত্যাশা, জীবনসঙ্গীকে ভালো মানুষ হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। পাশাপাশি রান্না জানলে আরও ভালো হয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ এর একটি পর্বে হাজির হয়েছিলেন সাই পল্লবী। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহশিল্পী রণবীর কাপুর ও রবি দুবে। সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষকে পছন্দ করবেন তিনি।

জবাবে সাই পল্লবী বলেন, ‘প্রথমত, তাকে ভালো মানুষ হতে হবে। সে যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়। নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। জীবনে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে সম্পর্কে তার উপলব্ধি থাকা প্রয়োজন। সে ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল সংশোধনও করতে হবে। অন্য কারও ওপর দোষ চাপিয়ে দিলে চলবে না। আমার চাহিদার তালিকা খুব বড় নয়। সে ভালো মানুষ হলেই হয়। তবে রান্না জানলে আরও ভালো।

চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার পর অভিনয়জগতে আসার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, সে প্রশ্নও করেন অমিতাভ বচ্চন। উত্তরে সাই পল্লবী বলেন, ‘ঈশ্বরই লিখে রেখেছিলেন যে তুমি অভিনয় করবে।

তার এই উত্তর শুনে কিছুটা বিস্মিত হন অমিতাভ। পরে রণবীর কাপুর মজার ছলে বলেন, ‘ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে।’ তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়।

নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সাই বলেন, ‘এবার আমি নিজের বুদ্ধি খাটাতে চাইনি। সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ভাবি, চরিত্রটিকে আমি কী দিতে পারি। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছি, এই চরিত্রে অভিনয় করে আমি কী পেতে পারি, কী জ্ঞান অর্জন করতে পারি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলাম। কোনো কিছু নিয়ে বেশি ভাবতে চাইনি। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলাম।’

নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলির সময়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স