ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’

  • প্রকাশের সময় : Feb 19, 2026 ইং
‘কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে পর্দার চাকচিক্যের পেছনের গল্পটা সবসময় মসৃণ ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে যেমন দেখেছেন সাফল্যের চূড়া, তেমনি সহ্য করেছেন চরম অবহেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এই অভিনেত্রী।



কৌশানী জানান, একটা সময় তার ক্যারিয়ার গ্রোথ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই একই সময়ে তিনি তার মা-কেও হারান। সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।



ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌশানী বরাবরই খোলামেলা। বনির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হিসেবে তিনি আগের একটি ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সিরিয়াস সম্পর্কটা টেকেনি। তবে বনির ক্ষেত্রে কাজ ও সম্পর্ককে আমি আলাদা রেখেছি।




তার কথায়, ‘মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কিছুর জন্য নয়।



ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া বা কাস্টিং কাউচ নিয়ে কৌশানীর মন্তব্য বেশ সাহসী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই মানুষের সফট টার্গেট। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।



তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।






নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স