ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি

  • প্রকাশের সময় : Feb 26, 2026 ইং
এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয় : স্বস্তিকা মুখার্জি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন। একইসঙ্গে জানিয়েছেন ২০২৬ সালে নিজের নেওয়া এক বিশেষ সংকল্পের কথা। স্বস্তিকা জানান, ছোটবেলা থেকে পাড়া-প্রতিবেশীদের ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ সম্বোধন শুনে বড় হলেও তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মায়ের মৃত্যুর দিনটি।


তিনি বলেন, ‘মায়ের মৃত্যুর পরদিন সকালেই প্রতিবেশী এসে জানতে চান মরদেহ দাহ করা হয়েছে কি না। সেই দিনটা আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। সেদিন থেকেই অবাক হওয়া বন্ধ করে দিয়েছি। বুঝেছি, এখনকার পৃথিবীটা আসলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।


তার মতে, ‘এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে ‘জিরো এফোর্ট’ লাগে। মানুষের এই তৎপরতার মধ্যে কোনো সত্যতা নেই। ভিউ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।


নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন স্বস্তিকা। তিনি জানান, নতুন আইডিয়া ভালো হলেও টেকনিক্যাল নলেজ বা কারিগরি জ্ঞান শক্তিশালী না হলে কাজ করা কঠিন হয়ে পড়ে। প্রয়োজনে তিনি সেটে বকাবকি করতেও দ্বিধা করেন না বলে জানান।



তার কথায়, ‘যে টিমটা বিশ্বকাপ জিতে ফিরল, তাদেরও আমরা ‘মহিলা ক্রিকেট টিম’ বলে সম্বোধন করেছি। কেউ একবারও ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ বলেনি। আসলে আমরা তো খুব স্পেশাল, তাই সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়। ২০২৬-এ আমার রেজোলিউশন হলো ট্রোল ইগনোর করা। যদিও এ বছর ইতিমধ্যে দুবার উত্তর দিয়ে ফেলেছি, তবে চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার।’



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ