ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

কাকে রক্ষিতা বলে কটাক্ষ করলেন হিরণের স্ত্রী অনিন্দিতা

  • প্রকাশের সময় : Apr 9, 2026 ইং
কাকে রক্ষিতা বলে কটাক্ষ করলেন হিরণের স্ত্রী অনিন্দিতা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক ও বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে অনিন্দিতা চ্যাটার্জির সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাদের ২৫ বছরের দাম্পত্য জীবনে নাইসা নামে একটি কন্যাসন্তান রয়েছে যার বয়স ১৯ বছর।

গত ২০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে দ্বিতীয় বিয়ের ঘোষণা দেন হিরণ। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। ২১ বছর বয়সি ঋত্বিকা পেশায় একজন মডেল। হিরণের দ্বিতীয় বিয়েকে অবৈধ বলে মন্তব্য করেন অনিন্দিতা কারণ হিরণের সঙ্গে তার এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। এবার রক্ষিতা বলে খোঁচা দিলেন অনিন্দিতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অনিন্দিতা চ্যাটার্জি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি সরাসরি জানতে চান রক্ষিতার নাম উল্লেখ করেছেন কি না এবং ভারতীয় সংবিধান সেটা করতে বলবে কি না। এ পোস্টের মন্তব্যের ঘরে রক্ষিতা শব্দের অর্থও ব্যাখ্যা করেছেন তিনি। তবে পোস্টটিতে হিরণ কিংবা তার দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরির নাম উল্লেখ করেননি অনিন্দিতা। কিন্তু নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি এবং তাদের দাবি ঋত্বিকা গিরিকে রক্ষিতা বলেছেন অনিন্দিতা।

হিরণের সঙ্গে ঋত্বিকার বিয়েকে ইলিগ্যাল বা অবৈধ বলে মন্তব্য করেছেন অনিন্দিতা। এর আগে বিষয়টি নিয়ে ঋত্বিকা জানান যদি মনে হয় এই বিয়ে অবৈধ তাহলে তার একটাই কথা অনিন্দিতাকে লিগ্যাল পদক্ষেপ নিতে বলেন তিনি। এরপর এ বিষয়ে তার আর কিছু বলার নেই।

কিছুদিন পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এত বিতর্কের মধ্যেও বিজেপির টিকিট পেয়েছেন হিরণ চ্যাটার্জি। তবে উলুবেড়িয়ার ভূমিপুত্র হিরণকে তার নিজের জেলা থেকে সরিয়ে হাওড়ার শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এত বিতর্কের মাঝেও হিরণ বিজয়ী হতে পারেন কি না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স