ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

চাকরি হারানো অনুপ্রিয়া এখন সফল চলচ্চিত্র প্রযোজক

  • প্রকাশের সময় : Nov 1, 2026 ইং
চাকরি হারানো অনুপ্রিয়া এখন সফল চলচ্চিত্র প্রযোজক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

চাকরির পরীক্ষায় ব্যর্থতা থেকে শতকোটি টাকার চলচ্চিত্রের প্রযোজক হয়ে ওঠা, অনুপ্রিয়া নগরের জীবনের এই গল্পটি রূপালি পর্দার কোনো চিত্রনাট্যের চেয়ে কম কিছু নয়। একসময় অ্যাপলের চাকরি পাওয়ার লক্ষ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে দ্বিতীয় ধাপেই বাদ পড়েছিলেন তিনি। কিন্তু কাকতালীয়ভাবে সে ঘটনাই তাকে এমন এক আধ্যাত্মিক পথের সন্ধান দেয়, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের নাম। পরবর্তী সময়ে নিম করোলি বাবার জীবন ও দর্শন নিয়ে নির্মিত ‘হনুমান অংশ’ সিনেমার অন্যতম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

স্টিভ জোবসের কর্মজীবন ও সাফল্যের পথপরিক্রমা ঘেঁটে দেখতে গিয়ে অনুপ্রিয়া জানতে পারেন যে, উত্তরাখণ্ডের কৈঞ্চি ধামে গিয়ে নিজের সৃষ্টিশীল ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছিলেন জোবস। অ্যাপল প্রতিষ্ঠাতার স্মৃতিবিজড়িত এ আশ্রমটি সম্পর্কে জানার পর থেকেই তার মনে গভীর আগ্রহ জন্মায়। সেই কৌতূহল থেকেই সেখানে তার যাওয়া এবং ধীরে ধীরে ওই আধ্যাত্মিক গুরুর প্রতি অগাধ বিশ্বাসের সৃষ্টি হয়। পরবর্তী সময় বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’ সিনেমার সঙ্গে যুক্ত হন অনুপ্রিয়া। সিনেমাটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল মাত্র দেড় কোটি টাকা। ছবির তিনজন প্রযোজকের একজন হিসেবে নিজের জমানো সঞ্চয় থেকে প্রায় ৫০ থেকে ৫৫ লাখ টাকা বিনিয়োগ করেন তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই নারী প্রযোজক জানান, তার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে প্রথমে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তার বাবা। মেয়ের বিদেশ বিভূঁইয়ে পড়াশোনা, অর্থনীতিতে ডিগ্রি এবং জুরিখে প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে সিনেমার মতো অনিশ্চিত দুনিয়ায় বড় অংকের সঞ্চয় ঢেলে দেওয়াকে সহজভাবে মেনে নিতে পারেননি তিনি। বিশেষ করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের পূর্বপরিচিতি বা যোগাযোগ না থাকায় শঙ্কা ছিল আরও বহুগুণ বেশি। তবে শেষ পর্যন্ত তার বাবা-মা দুজনেই মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এমনকি ছবিটিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দিয়ে সরাসরি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সিদ্ধান্তে মেয়ের পাশে থেকে উৎসাহ জুগিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স