ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

কারিনা ছিপছিপে শরীর ধরে রাখতে যে ৫ ব্যায়াম করেন

  • প্রকাশের সময় : Jan 27, 2026 ইং
কারিনা ছিপছিপে শরীর ধরে রাখতে যে ৫ ব্যায়াম করেন ছবির ক্যাপশন: বলিউড তারকা কারিনা কাপুর খান।
1768459961horizontal2.png
৪৫ বছর বয়সেও নিজের ফিটনেস, সৌন্দর্য ও সুস্থতা যেভাবে ধরে রেখেছেন কারিনা কাপুর খান, তা আজও অনেকের কাছে অনুপ্রেরণা। দুই সন্তানের মা হয়েও নিয়মিত শরীরচর্চা ও
শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন বলিউড তারকা। সম্প্রতি তার ফিটনেস প্রশিক্ষক কারিনার শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। 

যেখানে কারিনাকে দেখা যাচ্ছে নানা ধরনের ব্যায়াম করতে। প্রশিক্ষক ভিডিওর পাশে লেখেন, কারিনার ফিটনেসের মূল চাবিকাঠি ভারী শরীরচর্চা নয়, বরং নিয়মিত সক্রিয় থাকা। তার মতে, শুধু ওজন কমানোই ফিটনেস নয়—শরীর কতটা শক্তিশালী এবং চাপ সহ্য করতে পারছে, সেটাই আসল। দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য করিনা ঠিক এই পথটাই বেছে নিয়েছেন।

ভিডিও থেকে জানা যায়, বর্তমানে কারিনা যে ব্যায়ামগুলো করছেন সেগুলো হলো—

১. ১০ কেজি ওজন নিয়ে ডেডলিফ্ট, যেখানে বারবেল ধরে ভারোত্তোলন করছেন তিনি।





২. অ্যারোবিক স্টেপারে পায়ের ব্যায়াম।

৩. বারবেল তোলা ও নামানোর মাধ্যমে হাতের পেশি শক্ত করার ব্যায়াম।



৪. দুই হাতে মেডিসিন বল ধরে পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে আনার ব্যায়াম, যা কোর পেশি মজবুত করার পাশাপাশি শরীরের সমন্বয় ক্ষমতা বাড়ায়।

৫. দুই হাতে ডাম্বেল নিয়ে এক হাত দিয়ে বিপরীত পায়ের দিকে ঝোঁকার ব্যায়াম, যা পেশির নমনীয়তা বাড়াতে সাহায্য করে।















নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স