ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস

  • প্রকাশের সময় : Jan 29, 2026 ইং
বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস ছবির ক্যাপশন: ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
1768459961horizontal2.png
বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই- এমনটাই মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাকে স্লো পয়জনিং হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’অনেক ত্যাগের মাধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একযোগে ১২ তারিখ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক।বিদেশে থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে আসো। আবার তাদেরই ছেলে পেলে এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য। আগামীতে কি করবো সেইগুলা বলো। গীবত করার তো দরকার নাই।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ