ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

  • প্রকাশের সময় : Feb 1, 2026 ইং
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য, মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা থামাতে ব্যর্থ হয়েই একটি মহল কুৎসা, গুজব ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে।তিনি বলেন, জনগণের রায় কাগজে-কলমে লেখা কোনো স্ক্রিপ্ট নয়; এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে চেষ্টা চলছে যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই থামানো সম্ভব নয়।সম্প্রতি সারাদেশে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে কিছু ঘটনার ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে আবদুল মোনায়েম মুন্না বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক, মিথ্যা ভিডিও আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা ও ষড়যন্ত্র দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি। কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে, গণমাধ্যমে ও আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স