ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল, ২ ফেব্রুয়ারি উদয়পুরে গাঁটছড়া বাঁধবেন এ জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করছেন এ অভিনেত্রী। কিন্তু এরপরই আরও একটি সম্ভাব্য তারিখ শোনা যাচ্ছে ফেব্রুয়ারির ২৬ তারিখ। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই। গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতেগোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এ জুটি। তাই সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বিয়ের পর প্রীতিভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দরাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স