ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

নারীর নিরাপত্তা, বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াতের

  • প্রকাশের সময় : Feb 4, 2026 ইং
নারীর নিরাপত্তা, বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াতের ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির প্রার্থীরা। নির্বাচনকে টার্গেট করে চমকে দেওয়ার মতোই ভোটারদের সামনে প্রতিশ্রুতিও দিতে শোনা যাচ্ছে প্রার্থীদের।তাহলে কি থাকছে দলটির নির্বাচনী ইশতেহারে? বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে সন্ধ্যায় এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও দলের শীর্ষ নেতারাসহ বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।ইশতেহার প্রণয়নে জড়িত দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, কেবল ভোটের প্রত্যাশায় প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র সংস্কারের একটি সমন্বিত ঘোষণাপত্র হিসেবেই জাতির সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে তারা।ইশতেহারের বিষয়ে জামায়াত আমির, পলিসি মেকারদের বক্তব্য, দলটির নীতি বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ইশতেহার সহানুভূতির ভিত্তিতে নয় বরং অধিকার, ন্যায্যতা ও বাস্তবায়নযোগ্য। যেখানে দুর্নীতি শুদ্ধাচার ও সংস্কারের প্রতিশ্রুতির পাশাপাশি বেকার যুব সমাজের জন্য ঋণ, কর্মসংস্থান, নারীর সম্মান-নিরাপত্তার নিশ্চয়তা,ভর্তুকির বদলে প্রয়োজনীয় সার, তেল-বীজের সরবরাহ সরকারিভাবে নিশ্চিত করে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করেই কৃষকদের সম্মান দেওয়ার প্রতিশ্রুতি থাকছে। থাকছে ব্যবসায়ীদের জন্য চমক দেওয়ার মতো প্রতিশ্রুতি। ট্যাক্স না বাড়িয়ে, বিদ্যমান ট্যাক্স আদায় নিশ্চিত করা, জনগণের জন্য তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করা। এছাড়া দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে অঞ্চলভেদে ইকোনমিক জোন; দয়া নয়, মৌলিক অধিকার হিসেবেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; ব্লু ইকোনমিকে সমুদ্র সীমান্তে আটকে না রেখে অর্থনীতির মূলধারায় আনা; ব্লু ইকোনমির বিষয়ে গবেষণায় গুরুত্বারোপের প্রতিশ্রুতি থাকছে জামায়াতের ইশতেহারে। সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করারও প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। বাস্তবসম্মত ও সম্মানজনক বেতন নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত সৎ প্রশাসন কাঠামো গড়ার প্রতিশ্রুতিও থাকছে।এব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, আমরা চাকরিনির্ভর রাষ্ট্র চাই না। আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে উৎপাদন, উদ্যোগ ও দক্ষতার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে।তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতই প্রথম জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করেছে। যেখানে স্বতঃস্ফূর্ত, বিপুল ও আন্তরিক সাড়া পেয়েছে জামায়াত।তিনি বলেন, গত ১০ ডিসেম্বর ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু হয়। সেই আহ্বানে ‘জনতার ইশতেহার’ প্ল্যাটফর্মে আমরা ৩৭ হাজারের বেশি মতামত পেয়েছি। এই মতামতগুলো এসেছে জাতীয় খাতভিত্তিক, ৩০০টি সংসদীয় আসনভিত্তিক, পেশাভিত্তিক, অঞ্চল, শহর ও জেলাভিত্তিক ক্যাটাগরি থেকে। লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও আমাদের কাছে এসেছে- যা মানুষের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতার মিশেল।তিনি বলেন, আবেগকে প্রশ্রয় না দিয়ে পরামর্শগুলো আমলে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল আগামীর বাংলাদেশ গড়ার ইশতেহার দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ইশতেহারে থাকছে তিন ধরনের প্রতিশ্রুতি- স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স